পূর্ব পাকিস্তান গর্ভনরের নামে ফরিদপুরে এখনও চলছে সাব পোস্টঅফিস!

ফরিদপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ০৯:৪০আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০৯:৪০

পূর্ব পাকিস্তান গর্ভনরের নামে ফরিদপুরে এখনও চলছে সাব পোস্টঅফিস! স্বাধীনতার ৪৫ বছর পেড়িয়ে গেলেও ফরিদপুর জেলা শহরের নিউ মার্কেটে (বর্তমান নাম তিতুমীর বাজার) অবস্থিত সাব পোস্ট অফিসটির নাম এখনও পূর্ব পাকিস্তানের সাবেক গর্ভনর আজম  খানের নাম অনুসারে আজম মার্কেট টাউন সাব পোস্টঅফিস রয়ে গেছে।

অনুসন্ধানে জানা গেছে, স্বাধীনতার আগে (১৯৬০-৬২) পূর্ব পাকিস্তানের গর্ভনর ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আজম  খান। তিনি ফরিদপুর শহরের নিউ মার্কেট উদ্বোধন করেন। তার নামানুসারে মার্কেটের নামকরণ করা হয় আজম  মার্কেট। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে মার্কেটটির নাম তিতুমীর বাজার করা হলেও পোস্টঅফিসের নাম আর বদলায়নি।

এ বিষয়ে নিউ মার্কেটের পুরাতন ব্যবসায়ী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা খুব লজ্জাজনক যে স্বাধীনতার এতো বছর পরও পাকিস্তানের একজন প্রাদেশিক গর্ভনর যার বাড়ি পশ্চিম পাকিস্তানে তার নামে একাট সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে যাবে।

তিনি বলেন,  পোস্টঅফিসটির নাম সংশোধনের জন্য অতীতে মৌখিকভাবে জেলা পোস্টঅফিসকে অবগত করেছি, কিন্তু তারা কোনও উদ্যোগ নেয়নি।

ফরিদপুরের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে এ ব্যাপারে অবগত করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিষয়টি তার জানা নেই। পোস্টঅফিসটির নাম পরিবর্তন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের