কালিয়াকৈরে তিন বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৫:২৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৫:২৫

গ্রেফতারের প্রতীকী ছবি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে মঙ্গলবার রাতে মেজবাউল (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার সকালে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মেজবাউল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোকসা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি রতনপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
শিশুটির পরিবার ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে ভাড়া থাকে ধর্ষিতা শিশুটির পরিবার। একই বাড়িতে পাশের একটি কক্ষে মেজবাউলও ভাড়া থাকে। গত ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেজবাউল ওই শিশুটিকে মোবাইলে জীবজন্তুর ছবি দেখানোর কথা বলে তার কক্ষে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে মেজবাউল। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে মেজবাউল দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে তার মা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মেজবাউলকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার জাহান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি মিজবাউল ধর্ষণের ঘটনার স্বীকার করেছে। গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ