আইভীর পক্ষে কাজ করার ঘোষণা শামীম ওসমানপন্থী খোকনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১৪:৫৬আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৪:৫৯

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমানপন্থী খোকন সাহা। রবিবার তিনি এ ঘোষণা দেন।

এদিকে, রবিবার বেলা ১১টায় আইভীর ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ আদলতপাড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খোকন সাহা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে আমরা কাজ করবো। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিষয়ে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে তা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তার এই সিদ্ধান্ত স্বাগত জানিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবো আমরা।’

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে সবাইকে আহ্বান জানান। এছাড়া মনোনয়ন বঞ্চিত আনোয়ার হোসেন হতাশার কথা বললেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী সভাপতি আনোয়ার হোসেনসহ তিনজনের নাম প্রস্তাবনা করা হয়। ১৭ নভেম্বর ওই তিনজনের নাম কেন্দ্রে জমা দেওয়া হলেও ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আইভীকে মনোনয়ন দেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী