৭ মাস বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ১৮:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৮:৪৯

ব্রাহ্মণবাড়িয়া গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধের পর ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারও সার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সার উৎপাদন শুরু হয়। এদিকে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানার একটি সূত্র জানায়, সেচ মৌসুমে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি বছরের গত ৪ এপ্রিল আশুগঞ্জ সার কারখানাসহ দেশের সবগুলো সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার। কারখানা চালু করতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ এম এম সি এফ গ্যাস প্রয়োজন।
কারখানার মহাব্যাবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম সাংবাদিকদের জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৬ মাস গ্যাস সরবরাহ বন্ধের পর গত ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ দেওয়া হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ায় মেরামত শেষে আজ সকাল থেকে শুরু হয়েছে কারখানা ইউরিয়া সার উৎপাদন। তবে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকট দেখা দেয়নি এবং সার সরবরাহ স্বাভাবিক ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ