মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১২:৩৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৭

সাখাওয়াত হোসেন

মৃত্যুর আগ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সিটি করপোরশেন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।   

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জেগে ওঠেছে। তারা পরিবর্তন চায়। নারায়ণগঞ্জের মানুষ হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়। নৌকা গণতন্ত্র হরণের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ এবার ধানের শীষকে ভোট দেবে।’

বিএনপির এ প্রার্থী বলেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সরকারের কাছে সেনাবাহিনী চেয়েও পায়নি। সেজন্য আমরা নির্বাচন থেকে সরে দাড়াই। কিন্তু এবার আমাদের ধানের শীষ ও নৌকার মর্যাদার লড়াই। মৃত্যুর আগ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচনের জন্য এ প্রশাসনকে বদলি করতে হবে। আমাদের যেন হাত-পা বেঁধে ফেলা না হয়। লেভেল প্লেয়িং কন্ডিশন বজায় রাখা দরকার। আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র জমা দিতে হবে।’

এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামানসহ অনেকে।

/এসটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম