না.গঞ্জ মহানগর আ.লীগের সভাপতি আনোয়ার হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১৫:৫৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৫:৫৯

না.গঞ্জ মহানগর আ.লীগের সভাপতি আনোয়ার হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার সময় মসজিদের ভেতরে মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্থানীয় ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব জানান, দুপুরে শহরের উকিলপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান আনোয়ার হোসেন। পরে দ্রুত তাকে শহরের বালুরমাঠে ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হয়।

ইসলাম হার্ট সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনোয়ার হোসেনের প্রেসার লো। তাছাড়া তিনি বোধহয় প্রচণ্ডভাবে মানসিক চাপে আছেন। সে কারণেই অসুস্থ হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়েছে।

মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহেল জানান, এখানে তার স্বাস্থ্যের অবস্থা দেখে মনে হচ্ছে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়ন চেয়েছিলেন আনোয়ার হোসেন। কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেয়। এ নিয়ে বেশ মনোকষ্টে ছিলেন ৬৫ বছর বয়সী আনোয়ার হোসেন।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম