পরাজয়ে ঘরের মাঠ থেকে বিদায় এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৪, ১৪:৪৫আপডেট : ১৩ মে ২০২৪, ১৪:৪৫

গত শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেখানে জানিয়েছেন, চুক্তি শেষ হতেই এই মৌসুমে পিএসজি ছেড়ে যাবেন তিনি। ক্লাবটির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করার আগে গতকাল ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন ফরাসি ফরোয়ার্ড। গোল করে শেষটা রাঙাতে পারলেও হার দিয়ে প্যারিস ছাড়তে হচ্ছে তাকে। তুলুজের কাছে অপ্রত্যাশিত হার দেখেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। হারের ব্যবধানটা ছিল ৩-১।

এই ম্যাচ শিরোপা উৎসবের ছিল পিএসজির। সেটা অবশ্য মাটি হয়েছে পরাজয়ের ধাক্কায়।

অধিনায়কের আর্ম ব্যান্ড পরে খেলতে নামা এমবাপ্পে ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তাতে সব প্রতিযোগিতা মিলে গোলও হয়ে যায় ৪৪। কিন্তু শুরুর অগ্রগামিতা টিকেছে মাত্র ৪ মিনিট। ১৩ মিনিটে দালিঙ্গার গোলে সমতা ফেরায় সফরকারীরা।

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর ১০টি পরিবর্তন নিয়ে খেলতে নামে পিএসজি। সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ থেকে একমাত্র হিসেবে শুধু এমবাপ্পেই একাদশে ছিলেন। দ্বিতীয়ার্ধে তুলুজকে এগিয়ে নেন ইয়ান গোহো। স্টপেজ টাইমে জয় সুনিশ্চিত করেছেন ফ্র্যাঙ্ক ম্যাগরি।

গত সেপ্টেম্বরের পর এটি পিএসজির প্রথম পরাজয়। তবে চলতি মৌসুমে লিগ ওয়ানের দ্বিতীয় হার এটি।       

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম