জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ২, আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৫:২৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৫:৩১

জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ২, আহত ৪ সাভারের বুড়িগঙ্গা নদী সংলগ্ন এলাকায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বরবর দেশি মৌজা এলাকার সিলিকন সিটি হাউজিং এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন, গুলিবিদ্ধ হাবুল (৪০) ও নয়ন (৩৮)। বোমা হামলায় আহত জুয়েল (৩০), ইনসান (৩৫) ও মিন্টু (২৫)। এছাড়া ইউসুপ নামে একজনকে পিটিয়ে জখম করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টার দিকে সুজন নামে এক ব্যক্তি ওই ৬ জনকে হাসপাতালে নিয়ে আসে। 

সুজন জানায়, সকালে জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হাউজিং এলাকায় হামলা চালায়। এসময় তাদের গুলি ও বোমার আঘাতে ৫ জন আহত হন। এছাড়া ইউসুপ নামে একজনকে পিটিয়ে আহত করে তারা।

আহতরা সবাই হাউজিং এলাকার নিরাপত্তা কর্মী বলেও জানিয়েছেন সুজন।    

/এআইবি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের