১৬৬ কাউন্সিলর, ৩৭ জন নারী ও ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৯:১৩

নাসিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের বাছাই সম্পন্ন হয়েছে। এতে সাধারণ কাউন্সিলর পদে ১৭৬ জনের মধ্যে ১০জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জনের মধ্যে একজন ও মেয়র পদে ৯ জনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার যাচাই বাছাই শেষে নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানান। এর আগে শনিবার সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের ১ থেকে ১৮ ও রবিবার ১৯ থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। এছাড়া ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড ও মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়।

রবিবার ঋণখেলাপির অভিযোগে নাসিকের ২০নং ওয়ার্ডের শাহেন শাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ দিন মেয়র প্রার্থী সুলতানউদ্দিনের মনোনয়ন বাতিল হয়।

এর আগে শনিবার ১নং ওয়ার্ডে সুমন কাজী, ৩নং ওয়ার্ডে নূর সালাম, ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের মোছা. সুমি বেগম, ৫নং ওয়ার্ডে গোলাম মো. তানভীর, ৭ নং ওয়ার্ডে আবুল কালাম দেওয়ান, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন খোকন, ১২নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৩নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজউল্লাহ, ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকারের মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল জানান, বাছাইয়ে একজন মেয়র প্রার্থী, একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ১০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ৮ জন মেয়র প্রার্থী, ৩৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ১৬৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 আরও পড়ুন:

নেতাদের বাড়িতে সাখাওয়াত, নীরব প্রস্তুতি আইভীর

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম