অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবো না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ২০:৩৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২০:৩৬

অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবো না: আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি বিগত দিনে কোনও অপশক্তির কাছে মাথা নত করিনি। সব সময় নিজের জীবনবাজি রেখে সন্ত্রাস, খুন, গুম ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি। এ কাজ আমি করেই যাবো। অন্যায়ের কাছে আগেও মাথা নত করিনি সামনেও করবো না।’

রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া খানকায়ে কাদেরীয়া শরীফে দোয়া প্রার্থনার আগে এলাকাবাসীর উদ্দেশ্যে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।

আইভী আরও বলেন, ‘গত পাঁচ বছর পৌরসভা আর আট বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দল মতের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। কখনো জানতে চাইনি কে কোন দল করে, কে কোন দলের লোক। মানুষের উন্নয়নের জন্য সব সময় কাজ করেছি। আমি আমার কাজের বর্ণনা দিতে আসিনি। কী কাজ করেছি আর কী করিনি তা জনগণের চোখের সামনে। যতটা পেরেছি মানুষের সেবা করেছি। নারায়ণগঞ্জকে সাজানোর চেষ্টা করেছি।’

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন করার জন্য। এ নৌকা শুধু বঙ্গবন্ধুর নৌকা না। অনেক পীর, অলি-আউলিয়ার কিস্তি। তার জন্য তাদের কাছে দোয়া চাইতে আসা। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন খানকায়ে কাদেরীয়া শরীফের নন্দনপুরী হুজুরে গদিনাশিনি শাহ পরাণ আল কাদরী, এলাকার বয়োজ্যেষ্ঠ সিরাজুল হক সরদার, জাপান আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম বুটু, জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল কাদির মিমন প্রমুখ।

আরও পড়ুন:
শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরও ভালো: আইভী

নেতাদের বাড়িতে সাখাওয়াত, নীরব প্রস্তুতি আইভীর

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি