সাংবাদিকের মোটরসাইকেল চুরি, মামলা নেয়নি থানা

সাভার প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ২১:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২১:১৩

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, মামলা নেয়নি থানা সাভারে সংবাদ সংগ্রহ করতে এসে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার এক স্টাফ রিপোর্টারে মোটরসাইকেল চুরির হয়েছে। এ ঘটনার ছয় দিন পার হয়ে গেলেও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আগামী ডিসেম্বর মাসে তিনি মামলা দেওয়ার জন্য অনুরোধ জানায়।

স্টাফ রিপোর্টার আদিল সাখাওয়াত জানান, ২২ নভেম্বর মঙ্গলাবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামক একটি দিয়াশলাই তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ও তার সহকর্মী ঘটনাস্থলের দুটি মোটরসাইকেল নিয়ে সংবাদ সংগ্রহের জন্য ছুটে যান। এসময় তারা জিরাবো-বিশমাইল সড়কের পাশে ফায়ার সার্ভিসের গাড়ির পেছনে মোটরসাইকেল দুটি রেখে ঘটনাস্থলে যায়। সংবাদ সংগ্রহ শেষে প্রায় পাচ ঘন্টা পর রাত ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেয় আদিল সাখাওয়াত। এসময় ওই সড়কে রেখে যাওয়া  স্থানে গাড়ি খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। ওই দিন রাতে আশুলিয়া থানার ওসি মোটারসইকেল উদ্ধারে কিছুটা তৎপর হতে দেখা যায়। তবে ঘটনার পরদিন সকালে আদিল সাখাওয়াত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করতে গেলে (ওসি) মোটরসাইকেল উদ্ধারের আশ্বাস দিয়ে মামলা না নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলেন।

আদিল সাখাওয়াত আরও বলেন, ‘মোটরসাইকেল চুরি হওয়ার পর থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করেন। এর পর ছয় দিন থানার বার বার ঘুরেও তিনি মামলা করাতে ব্যার্থ হয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক সদস্য থাকার পরও মোটরসাইকেল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘নভেম্বর মাসে আশুলিয়া থানায় মামলার পরিমান বেশি হয়ে গেছে। এ কারণেই ওই সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলাটি আগামী মাসের প্রথম দিনে নেওয়া হবে।

এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে