আইভীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ সাখাওয়াতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৪

সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। শুক্রবার সন্ধ্যায় তিনি এ অভিযোগ করেন।

শুক্রবার সকালে আইভী সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। ওই সময় আইভীর পক্ষে স্লোগান দেওয়া হয়। এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের ২ নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থানীয় নেতাদের বৈঠক হয়। ওই সময় বাইরে সমর্থকরা আইভী ও নৌকার পক্ষে স্লোগান দিলে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশে রাস্তা বন্ধ হয়ে যায়।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা নিবার্চন কমিশনারের আচরণ দেখে হতাশ। আমাদের জনসমর্থন দেখে নির্বাচন কমিশন সরকার দলীয় পক্ষ নিয়ে কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি সরকার দলীয় প্রভাব খাটিয়ে যাচ্ছেন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি ক্ষুদে বার্তার মাধ্যমে আইভীকে সতর্ক করা হয়েছে। আর বিকালে আওয়ামী লীগের পার্টি অফিসে প্রার্থী ছিলেন না। আমাদের জানানো হয়েছে সেখানে জেলা পরিষদ নির্বাচন নিয়ে বৈঠক হয়েছে। তারপরও আমরা সতর্ক আছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের