আজ হানাদার মুক্ত হয়েছিল মাদারীপুর

মাদারীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১০:০৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:০৭

আজ হানাদার মুক্ত হয়েছিল মাদারীপুর

১৯৭১ সালের ১০ ডিসেম্বর মাদারীপুরে মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর মধ্যে সরাসরি সম্মুখযুদ্ধের মাধ্যমে এ জেলা মুক্ত হয়। বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।

১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি বাহিনী বিমান থেকে মাদারীপুরে গোলাবর্ষণ শুরু করে। ২৪ এপ্রিল সড়ক পথে শহরে প্রবেশ করে এআর হাওলাদার জুট মিলে স্থাপন করে হানাদার ক্যাম্প। সেখানে নির্যাতন ও অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেয় হানাদাররা। এরপর শহর ছেড়ে পাকিস্তানি বাহিনী চলে যাওবার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দারে মুক্তিযোদ্ধারা ব্রিজ ভেঙে দিয়ে রাস্তা বন্ধ করে চারদিক থেকে আক্রমণ শুরু করে। ৩ দিন ও ২ রাত সম্মুখযুদ্ধের পর ১০ ডিসেম্বর মাদারীপুর হানাদারমুক্ত হয়। হানাদারমুক্ত হওবার আগে শত্রুর বাংকারে গ্রেনেড হামলা করতে গিয়ে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ১৪ বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম