শামীম ওসমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪

সাখাওয়াত হোসেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সংবাদ সম্মেলন ও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে নারায়ণগঞ্জ -৪ আসনের এমপি শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করেছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব অভিযোগ করেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘একজন এমপি সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। সংবাদ সম্মেলনে এমপি যেভাবে কথা বলেছেন তাতে আমরা দুঃখ পেয়েছি। একজন এমপি এভাবে কথা বলতে পারেন না।
সাখাওয়াত আরও বলেন, এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে এমপি ও নেতাদের ডেকে নিয়ে বৈঠক করেছেন। সেটাও ঠিক হয়নি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, শাখাওয়াত হোসেনের কাছ থেকে কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইন দেখে জবাব দিতে পারবেন।

এর আগে ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে’ নৌকা প্রতীকের পক্ষে সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান। তখন তিনি বলেন, ‘আচরণবিধির কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। সিটি করপোরেশনের বাইরে বসে আমার নির্বাচনি কাজ করার অধিকার আছে। নির্বাচনের বিধিতে কোথাও এটা নেই যে আমি বাইরে বসে কথা বলতে পারব না।’

/এআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান