নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দোয়া চাইতে গিয়েছিলেন তাকে ‘ছোট বোন’ সম্বোধন করা এমপি শামীম ওসমানের শ্বশুরের বাসায় গিয়েছেন। ওই সময় তিনি শামীম ওসমানের শাশুড়ির সঙ্গে কুশল বিনিময় করেন। তখন শামীম ওসমানের শাশুড়ি সামসুন নাহার বেগম দোয়া করে দেন আইভীকে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ১২নং ওয়ার্ডে গণসংযোগ করেন আইভী। ওই সময়ে উত্তর চাষাঢ়ায় এলাকায় আইভীকে আসতে দেখে ভবনের দ্বিতীয় তলা থেকে হাত নেড়ে আহ্বান জানান শামীম ওসমানের শাশুড়ি সামছুন নাহার। পরে তিনি নিচে নেমে আসলে কুশল বিনিময় করেন ও শামীম ওসমানের শশুড়ের খোঁজ করেন এবং আইভী নির্বাচনের জন্য তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে গত ৯ ডিসেম্বর বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকার ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে’ সংবাদ সম্মেলনে শামীম ওসমান যোগ্য প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে ঘোষণা দেন।
এছাড়া ‘বড় ভাই’ হিসেবে শামীম ওসমান নৌকা প্রতীক সম্বলিত দুটি শাড়ি উপহার দেন আইভীকে।
এদিকে শামীম ওসমানের ঘোষনার আগ থেকেই নির্বাচনে গণসংযোগ হিসেবে আইভী মহানগর ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
/এআর/








