সাভারে কারখানার মেশিন পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭

সাভার সাভারের হেমায়েতপুর এলাকার ঋষিপাড়ায় মিন অয়েলস লিমিটেড কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে জাকির হোসেন (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক জাকির ঠাকুরগাঁও জেলায় বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভার হেমায়েতপুরের ঋষিপাড়া গ্রামে বসবাস করতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার মিন অয়েলস লিমিটেড নামক কারখানার ভেতরে ভ্যাসেল মেশিন পরিষ্কার করতে মেশিনের সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন শ্রমিক ঝন্টু। এসময় সে পা পিছলে মেশিনের নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করতে মেশিনের নিচে নামেন কারখানার সহকারী সুপার ভাইজার জাকির হোসেন ও সুপার ভাইজার গোলাপ মিয়া। পরে তারাও মেশিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়লে কারখানার অন্য কর্মকর্তারা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মধ্যে জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া, গুরুতর অসুস্থ অন্য দুইজনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এদিকে শ্রমিক মৃত্যুর খবর পেয়ে কারখানার অনান্য শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী