নাসিক নির্বাচনে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: সিইসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:০৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন সভায় জানানো হয়, নির্বাচনে আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা থাকবেন। ২৭টি কেন্দ্রেই ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। প্রয়োজনে তাও বাড়ানো হবে, পাশাপাশি থাকবে রিজার্ভ ফোর্স।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন বলেন, ‘ভোট কেন্দ্র এবারও সুরক্ষিত থাকবে। ভোটের আগের দিন থেকে পরদিন ভোট চলা শেষে গণনা পর্যন্ত কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় থাকবে। কোন ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সভায় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন বলেন, ‘ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডে আমাদের ২৭জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে তার সংখ্যা বাড়ানো হবে।’ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে।’

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পরিচালক লে. কর্নেল শামীম ইফতেখার বলেন, ‘নিরাপত্তার জন্য শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের তিনটি এলাকায় ১৪ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও ৮ প্লাটুন রিজার্ভ থাকবে।’

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, ‘র‌্যাবের ৩৫টি টহল দল শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে পর্যবেক্ষণ করবে। এছাড়াও আরও ২০টি টহল দল প্রস্তুত থাকবে।’

নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবেন, সেটা অসম্ভব।’

নির্বাচনে ১৭৪ কেন্দ্রের সবগুলোতেই ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে র্যা ব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হবে। এ হিসেবে ১৭৪টি কেন্দ্রে ৪ হাজার ১৭৬ জন পুলিশ, আনসার, এপিবি ও অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করবেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের