‘সাখাওয়াত যা বলছেন, সবই রাজনৈতিক স্ট্যান্টবাজি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৯

‘সাখাওয়াত যা বলছেন, সবই রাজনৈতিক স্ট্যান্টবাজি’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের কয়েকটি অভিযোগকে ‘স্ট্যান্টবাজি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘তিনি (সাখাওয়াত) যা বলছেন সেগুলো সত্য না, মিথ্যা কথা। উনি মিথ্যার আশ্রয় নিয়ে পার পাবেন না। যা বলছেন, সবই রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আমার মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। আমি কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়েও সত্য কথা বলি।’

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২২ নং ওয়ার্ডে প্রচার চালান আইভী। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনিপর প্রার্থী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, তার নেতাকর্মীদের বাসায় গিয়ে আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছেন। ফলে তারা কাজ না করে বাসায় বসে আছে।

আইভী বলেন, ‘ওনাকে নির্দিষ্ট করে বলতে বলেন, কোথায় বাধা দেওয়া হচ্ছে কোথায় হুমকি দেওয়া হচ্ছে। আমার কোনও বাহিনী নেই। আমি চলি একা, ঘুরি একা ও মানুষের সঙ্গে একা একা কথা বলেছি। আমি নিজে সাখাওয়াত ভাইকে নিজে বলেছি কোথাও কিছু হলে আমাকে বলবেন। আমি নিজে ব্যবস্থা নেবো। সে যদি আমার ভাইও হয় তাহলে আমি তাকে আইনের হাতে তুলে দেবো। এর চেয়ে বেশি কোনও প্রার্থী বলতে পারে না। তারপরও তিনি যা প্রচারণা করছেন সেটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। মিথ্যা কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন।’

‘সাখাওয়াত যা বলছেন, সবই রাজনৈতিক স্ট্যান্টবাজি’

আচরণ বিধি প্রসঙ্গে আইভী বলেন, ‘আমি প্রতিদিনই ৩-৪জন নিয়ে বের হই। এখন যদি আমার পেছনে হাজার মানুষ আসে আমি কয়জনকে তাড়াবো। কাকে তাড়িয়ে দেবো। মাঝে মাঝে আমি নিজেও মানুষকে সরানোর চেষ্টা করছি। আমি নিয়ম-কানুন মেনেই গণসংযোগ করছি। আমার গণসংযোগে কোনও মাইকও ব্যবহার করা হচ্ছে না। এমনকি আমার ২৭টি ওয়ার্ডে মাইক ব্যবহার করার অনুমতি থাকলেও আমি তা ব্যবহার করছি না।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছর একাই কাজ করেছি। আমি একা একা মানুষের সঙ্গে কথা বলেছি। আমার কাছে সব ভোটারই সমান। হিন্দু-মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি ও  জাতীয় পার্টি সবাই সমান। একজন সিটি করপোরেশনের মেয়র হিসেবে সিটি সকলের সমান। সুতরাং কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। সিটি করপোরেশন জনগণের জন্য। এখানে সবাই সিটির নাগরিক।’ 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম