নৌকার জয় শতভাগ নিশ্চিত: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:০৮

গণসংযোগে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বেশ দৃঢ়কণ্ঠে বলেছেন, ‘আমি যেখানেই যাচ্ছি সেখানেই প্রচুর সাড়া পাচ্ছি। আমি মনে করি উন্নয়নের ধারাবাহিকতার জন্যই নারায়ণগঞ্জের মানুষ নৌকা প্রতীকে ভোট দেবে। নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ১০০ ভাগ নিশ্চিত নৌকা জয়ী হবে।’

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শহরের ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ওসির পরিবর্তন দাবি করে বলেন, ‘সিদ্ধিরগঞ্জের ওসির পরিবর্তন চাই। এটা ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণের দাবি। ওসি সেখানে বিতর্কিত ভূমিকা পালন করছে।’

শামীম ওসমানের অবস্থান সম্পর্কে আইভী বলেন, ‘উনি (শামীম ওসমান) চাইলেও আইনের বাধার কারণে আসতে পারবেন না। তবে সব নেতাকর্মী শুরু থেকে আমার পাশে ছিল এখনও আছে।’

অদৃশ্য তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে কিনা প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতপক্ষ নিয়ে আলোচনা হোক না কেন ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী শক্ত থাকলে কোনও পক্ষের ক্ষমতা নেই। কোনও কিছুই হবে না।’

নির্বাচন কমিশনের উদ্দেশে আইভী বলেন, ‘আমি প্রথম থেকেই নির্বাচন কমিশনকে বলে আসছি আমি সরকারি দলের প্রার্থী হিসেবে কোনও প্রকার সুযোগ-সুবিধা নিতে চাই না। কোনও পক্ষপাতিত্ব চাই না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা জয়ী হবে।’

নারায়ণগঞ্জের ফলাফল অ্যামেরিকার ট্রাম্প ও হিলারি নির্বাচনের মতো হবে কিনা- এরকম প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘এটা বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ। তবে জনগণ যে রায় দেবে তা মেনে নেবো।’

আরও পড়ুন- 



নাসিক নির্বাচন: মেয়র প্রার্থীদের বাকযুদ্ধ, সংঘর্ষে কাউন্সিলররা

/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম