আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মুখে ৩০টি কারখানা ছুটি

সাভার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

আশুলিয়া আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে প্রায় ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশের পর শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে দুপুরের দিকে একে একে ওই এলাকার প্রায় ৩০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে, শ্রমিকদের অব্যাহত কর্মবিরতির সমাধানের জন্য শিল্প পুলিশ ও থানা পুলিশ দফায় দফায় আলোচনা করেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নিতে পারেনি।
শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ করে দেওয়া কারখানাগুলোর মধ্যে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন স্টার্লিং ক্রিয়েশন, সেড ফ্যাশন, উইন্ডি গ্রুপ, ভান্দুরা গার্মেন্টস, জেবিএস, ডিজাইনার জিন্স, বান্দ ডিজাইন, সেতারা এ্যাপারেলস, দি রোজ ড্রেসেস, এএম ডিজাইন, পলমল, এনভয়, ভার্চুয়াল, বটমস, গ্রিন লাইফ, বার্ডস কারখানার নাম পাওয়া গেছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, গত কয়েকদিনের মতো সোমবার সকালে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ন্যুনতম ১৫ হাজার টাকা বেতনের দাবিসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
শ্রমিকরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাড়ি ভাড়াসহ তাদের পারিবারিক ব্যয়ভার বেড়ে যাওয়ায় সরকারের কাছে তাদের ন্যুনতম মজুরি ১৫ হাজার টাকা করাসহ ১৬ দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে। অবিলম্বে ১৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শ্রমিকরা।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আজকেও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার প্রায় ৩০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। শ্রমিক অসন্তোষের মুখে কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী