মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনি খেলেন পৌর কাউন্সিলর

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৮

পৌর কাউন্সিলর আশরাফুল আলম শামীম (ফাইল ছবি)

কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আশরাফুল আলম শামীম। জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়কও তিনি। জনপ্রতিনিধি হলেও তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দস্যু, পৌরসভার কর্মচারিদের মারধরসহ নানা অভিযোগ রয়েছে। এরই মধ্যে শুক্রবার (২৩ ডিসেম্বর) মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনি খেলেন কাউন্সিলর শামীম। এরপর স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ গিয়ে শামীমকে আটক করে জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জ পৌরসভা সূত্র জানায়, ২৮ জুন শামীম পৌরসভার সার্ভেয়ার আজিজুল হক রুকনকে তার কক্ষে গিয়ে বেদম মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে পৌরসভার কর্মচারি সংসদ ধর্মঘটও করে। পরে মেয়র মাহমুদ পারভেজের আশ্বাসে ধর্মঘট স্থগিত করে কর্মচারিরা। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে পৌরসভার একটি ট্রাক ভাঙচুর করে কাউন্সিলর শামীম। পৌরসভার একটি পিকআপ ভ্যান দখল করে এটি সে ভাড়া খাটায় বলেও অভিযোগ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে।

এক কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাদকাসক্ত এ কাউন্সিলর পৌরসভার সব কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে রাখে। ফলে এ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।’

এলাকাবাসী জানায়, তার গ্রেফতারের খবর পেয়ে এলাকার লোকজন খুব খুশি হয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম