মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্য উজ্জ্বল মিয়ার (২৬) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কনেস্টবল হিসেবে কর্মরত ছিলেন, ছুটি শেষে আগামীকাল রবিবার কর্মস্থলে যোগদানের কথা ছিল তার।
নিহতের পিতা মো. মোহন মিয়া ও পরিবারের লোকজন জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি মটর দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়িতে যান উজ্জ্বল মিয়া। ছুটি শেষে ১ জানুয়ারি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তার। ২০১০ সালে উজ্জ্বল মিয়া পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন।
/এমও/







