ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের ১১৪তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩

পল্লীকবি জসীম উদদীন

ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্‌দীনের ১১৪তম জন্মবার্ষিকী রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সকাল ৯টায় কবির বাড়ির আঙিনায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, প্রেসক্লাব, কবি’র প্রতিষ্ঠিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন। পরে সেখানে কবির জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, প্রফেসর আলতাব হোসেন, এডিসি রাজস্বৃ ড. কামরুজ্জামান সেলিম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সাধারন সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।

কবির সমাধিতে ফুল দিতে এসেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা

এ উপলক্ষে ১৩ জানুয়ারি থেকে কবির বাড়ির পাশে কুমার নদীর পারে শুরু হবে মাসব্যাপী পল্লী মেলা।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী