নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর বাস ডাকাতি মামলার প্রধান আসামিকে সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে আটপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হকের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগাগ্রামের মৃত মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা মদন থানার মামলা নং ১৮(২)১৪ ধারা ৩৯৫ দণ্ডবিধিতে ডাকাতি মামলার সিএসভূক্ত আসামি সোহেল। এছাড়াও সে এলাকার গরুচোর চক্রের সর্দার।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ রমিজুল হক জানান, শনিবার ভোররাতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির মামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
/এমও/








