রায়পুরায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

নরসিংদী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫১

নরসিংদী নরসিংদীর রায়পুরার নিলক্ষায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। রবিবার বিকালে নিলক্ষা ইউনিয়নের দঁড়িগাও পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিলক্ষার দঁড়িগাও পূর্বপাড়া গ্রামে খালেক শাহ’র চল্লিশা উপলক্ষে তার মাজারে দোয়া ও মিলাদ মাহফিলসহ বাউল গানের আসর বসে। প্রশাসনের অনুমতি না থাকায় এতে পুলিশ বাধা দিলে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি ছুড়লে জালাল মিয়াসহ অজ্ঞাতনামা গুলিবিদ্ধ হয়। পরে উত্তেজিত জনতা দুই পুলিশকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালায়। এ সময় আহত হন রায়পুরা থানার উপ-পরিদর্শক রহিদুল ইসলাম। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলেও গ্রেফতারের ভয়ে গুলিবিদ্ধদের অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে গত ১৪ নভেম্বর নিলক্ষা ইউনিয়নের বিবাদমান দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হওয়ার পর নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও ও সোনাকান্দি গ্রামে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরও পড়ুন:

খুলনায় ঘরে ঢুকে কলেজ শিক্ষককে খুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের