রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪

সেলিনা হায়াৎ আইভী সাত খুনের মামলার রায়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ন্যায় বিচার হয়েছে। এজন্য আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি।’

সোমবার ১৬ জানুয়ারি মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৯ জনকে সাত থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহতদের একজন নজরুল ইসলাম যিনি সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। আর মৃত্যুদণ্ড প্রাপ্ত নূর হোসেন ছিল তদানীন্তন কমিশনার, পরে তাকে বরখাস্ত করা হয়।  ওই সময়েও মেয়র ছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এখনও তিনি মেয়র হিসেবেই রয়েছেন।

/বিটি/

আরও পড়ুন:

একফোঁটাও হাসি নেই নজরুলের স্ত্রী বিউটির

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের