বোরখা পড়ে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১০:০৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১০:০৬

আটক বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় বোরকা পড়ে বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাকে আটক করা হয়।
আটক আলী মুন্সী (২৭) চাঁদপুর জেলা শহরের ষোলঘর এলাকার মকবুল হোসেন মুন্সীর ছেলে। পুলিশের ধারণা ওই যুবক মানসিক প্রতিবন্ধী।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পাশের বিদেশি নিবাসে বৃহস্পতিবার রাতে আলী মুন্সী প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেয়। এ ঘটনার কিছু সময় পর ওই যুবক বোরকা পড়ে পুনরায় বিদেশি খিত্তায় প্রবেশের চেষ্টা করে। বোরকা পড়ে ইজতেমা ময়দানে আসতে দেখে নিরাপত্তা কর্মী ও অন্যান্য মুসল্লিদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। পরে তার মুখের কাপড় সরিয়ে মুসল্লিরা নিশ্চিত হয় আটককৃত ব্যক্তি একজন পুরুষ। রাতেই খবর পেয়ে পুলিশ ওই যুবককে ঘটনাস্থল থেকে আটক করে টঙ্গী মডেল থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ওই যুবক মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/বিটি/

আরও পড়ুন:
ইজতেমা ময়দান থেকে মিয়ানমারের ১৫২ নাগরিককে ফেরত

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের