মানিকগঞ্জে বিভিন্ন দেশের ৩১ সচিব

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৬

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩১জন সচিবদের নিয়ে গঠিত সংগঠন ‘আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (এএআরডিও)। তারা সেখানে ‘একটি বাড়ি একটি খামার’ এর বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। মানিকগঞ্জে বিভিন্ন দেশের ৩১ সচিব

শনিবার সংগঠনটির চেয়ারপারসন উমাদুথ জাদু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার ওয়াসফি হাসান ইল-ইয়েহিনের নেতৃত্বে প্রতিনিধি দল এই প্রজেক্ট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) মহাপরিচালক মুহাম্মদ মওদুদুর রশিদ সাফদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেন, রুরাল ডেভেলপমেন্ট একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের একটি বাড়ি একটি খামারের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শণ পরির্দনের সময় সংগঠনটির প্রতিনিধি দল একটি বাড়ি একটি খামারের গ্রাম সমিতির সদস্যদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন।
এসময় অতিথিরা একটি বাড়ি একটি খামারের বিভিন্ন কার্যক্রম যেমন পোল্ট্রি খামার, বায়োগ্যাস এবং বিশুদ্ধ পানি উত্তোলন করে তা এলাকাবাসীর মাঝে সুষম বন্টন দেখে তাদের প্রশংসা করেন। দুপুরের পর অতিথিরা মানিকগঞ্জ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম