আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

সাভার প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৮

আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ৩ আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম এবং খুলনা জেলার আনসার আলীর ছেলে আব্বাস আলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আনন্দ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ২০ জন যাত্রী নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৮টার দিকে বাসটি আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঈগল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দ পরিবহনের যাত্রী মরিয়ম ও ঈগল পরিবহনের চালক ও অপর এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুটি বাসের আরও ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিটি/

আরও পড়ুন:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ নিহত ২, আহত ১০

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম