কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ নিহত ২, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৩১





কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন হাজী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন গাড়ি চালক ও অন্যজন যাত্রী। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান এসআই মনিরুল ইসলাম।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি