আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৫

ফাইল ছবি ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সোয়া ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরির মাস্টারদের বরাত দিয়ে জানান, শেষ রাতের দিকে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। সোয়া ৬টার দিকে অতিরিক্ত কুয়াশা পরতে থাকলে নিকটবর্তী কোনও বস্তুও দেখা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে পৌনে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

/বিটি/

এ সংক্রান্ত আগের খবর:

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম