নারায়ণগঞ্জে চাকরিচ্যুত শ্রমিকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৫

শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে একটি রফতানিমুখী সোয়েটার কারখানার ৬৯৪ জন চাকরিচ্যুত শ্রমিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয়ে ওই পাওনা পরিশোধের পর শ্রমিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতেও দেখা গেছে টাকা আদায় করতে।

এ ব্যাপারে সন্ধ্যায় বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাম পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, তাদের গার্মেন্টের আন্দোলন নিয়ে যারা কাজ করেছেন মূলত তাদের কয়েকজন সকাল থেকেই সিড়ির মধ্যে অবস্থান করেন। দ্বিতীয় তলায় যেসব শ্রমিক বেতনের টাকা পায় তাদের একেকজন যখন নিচে নেমে আসে তখনই হাতিয়ে নেওয়া হয় সেসব টাকা। বেশ কয়েকজন নারী শ্রমিকের পথ গতিরোধ করে হাতিয়ে নেওয়া হয় টাকা। শ্রমিকদের কারো কারো কাছ থেকে এক হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার টাকাও হাতিয়ে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে চাকরিচ্যুত শ্রমিকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ খোঁজ নিয়ে জানা গেছে, টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিরা মূলত ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স এর লোকজন। এ ব্যাপারে ওই সংগঠনের জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু বলেন, ‘যদি কেউ আমাদের সংগঠনের নামে এ ধরনের টাকা আদায় করে থাকে তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।’

গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সহ সভাপতি (অর্থ) ও লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বলেন, ‘বিষয়টি আসলে আমাদের জানা নাই। যদি এ ধরনের কেউ করে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে’।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বিকেএমইএ’র সাবেক সহ সভাপতি আব্দুর রহমানের প্যাসিফিক সোয়েটার্স কারখানার ৬৪৯ জন শ্রমিককে সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। ৬৪৯ জন শ্রমিককে মালিকপক্ষ তিন কোটি এক লাখ ২২ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানান বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক।

/বিটি/

আরও পড়ুন:

মেয়র মিরু ও তার দুই ভাইয়ের যত অপকীর্তি 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম