শিশু বলাৎকার মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৩৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৯

আইন-আদালত মানিকগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকার মামলায় এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর। বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শিপন (১৮) জেলার সিংগাইর উপজেলার টানগোপালনগর গ্রামের আজিজুল খাঁর ছেলে।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ১১ আগস্ট দুপুরে দণ্ডপ্রাপ্ত শিপন (১৮) খেলনা গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী পাঁচ বছরের এক শিশুকে তার ঘরে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে ১৮ আগস্ট মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সিংগাইর থানা পুলিশ তদন্ত করে ৭ অক্টোবর মামলাটি রেকর্ড করেন। ২০১৬ সালে ১২ মার্চ মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এ মামলায় ৯ জন সাক্ষী দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক ওই রায় দেন।

বাদীপক্ষে এপিপি নিরঞ্জন বসাক ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মামলাটি পরিচালনা করেন।

/বিটি/

আরও পড়ুন:
বিচারকাজে হস্তক্ষেপ না করলে মামলা জট থাকবে না: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম