নগরকান্দায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৮

নগরকান্দায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১৩ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মোখসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাতে হানিফ পরিবহনের একটি বাস নড়াইল শহর থেকে ঢাকায় আসছিল। পথে গজারিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বাসে আগুন ধরে যায়। এতে বাস ও কাভার্ড ভ্যানের চালকসহ ১৩ জন নিহত হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে গোপালগঞ্জের মোখসেদপুর ও ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে শনিবার ভোর ৫টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে  ১৩টি লাশ এসে পৌঁছে। মর্গের একজন কেয়ারটাকার আবদুল কুদ্দুস বলেন, লাশগুলো পুড়ে এমন অবস্থা হয়েছে যে তাদের চেনার কোনও উপায় নেই।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর এজাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গজারিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত ব্যক্তিদের মোখসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমডিপি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম