চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯

নিহত লাকু সরকার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে লাকু সরকার (৩২) নামে এক যুবক নিহত ও রাজীব (২২) নামে একজন আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় এই ঘটনা

স্থানীয়রা জানান, বালাশুর গ্রামের মো. ইউনুসের বাড়িতে লাকু সরকার চুরি করতে গেলে ইউনুসের ছেলে মো. রাজীব (২২) দেখে ফেলে এবং তাকে আটকানোর চেষ্টা করে। এসময় রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লাকু। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে লাকুকে ইটভাটার সামনে আটকে রেখে গ্রামবাসী গণপিটুনিতে দেয়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে আহত রাজীবকে ষোলঘড় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদুল ইসলাম জানান, ‘লাকু উত্তর বালাশুর গ্রামের নতুন বাজার এলাকার মো. জয়নাল সরকারের ছেলে। বালাশুর গ্রামের মো.ইউনুসের বাড়িতে লাকু সরকার চুরি করতে গেলে ইউনুসের ছেলে দেখে ফেলে, এক পর্যায়ে তাদের মাঝে মারামারি হয়। পরে স্থানীয়রা এসে গণপিটুনি দিলে লাকু সরকার মারা যায়। মরদেহটি শ্রীনগর থানায় নেওয়ার প্রস্ততি চলছে।’

/এফএস/

আরও পড়ুন- 

বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের