শেরপুরে নকলে সহায়তার অভিযোগে শিক্ষকসহ তিনজনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

শেরপুরে নকলে সহায়তার অভিযোগে শিক্ষকসহ তিনজনের কারাদণ্ড এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অভিযোগে দুই শিক্ষকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন শেরপুরে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নির্বাহী হাকিম তামান্না আক্তার শারমীন জেলার আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ওই তিনজনকে দণ্ড দেন।

আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রায়হানা আক্তার বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূর ইসলাম, বেতমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনছর আলী আকন্দ ও এস এম মডেল স্কুলের পিয়ন মো. শিপন মিয়া। আদালত নূর ইসলামকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, মনছর আলীকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং শিপনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন।

কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে, রবিবার গণিত বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার পর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত সহকারী শিক্ষক নূর ইসলাম নৈব্যক্তিক অংশের প্রশ্ন মুঠোফোনে ধারণ করে উত্তর বলে দেওয়ার সময় আদালতের নির্বাহী হাকিম তামান্না আক্তার শারমীন তা ধরে ফেলেন। সকাল সাড়ে ১০টায় নৈব্যক্তিক অংশের উত্তর লেখার সময় শেষ হয়ে গেলেও সহকারী শিক্ষক মনছর আলী ও পিয়ন শিপন দশ মিনিট বিলম্বে পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা সংগ্রহ করেন।

পরীক্ষা শেষে নির্বাহী হাকিম তামান্না আক্তার ভ্রাম্যমাণ আদালতে শারমীন শিক্ষক নূর ইসলাম ও মনছর আলী আকন্দ এবং অফিস সহায়ক শিপন মিয়াকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে অভিযুক্ত করে ওই দণ্ড প্রদান করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে