নিখোঁজের ৩ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮

গাজীপুর গাজীপুরে নিখোঁজের তিনদিন পর মহানগরের মাঝুখান এলাকার পুকুর থেকে তৌফিকুল ইসলাম তানভির (২৩) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়। তানভির টঙ্গীর গোপালপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
নিহতের বাবা তাজুল ইজলাম জানান, গত সোমবার রিয়াদ নামে এক যুবকের ফোন পেয়ে টঙ্গীর গোপালপুরের বাসা থেকে মাঝুখানের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় তানভির। পরে তিনি ও তানভিরের স্ত্রী যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পায়। স্বজনদের বাসায় খোঁজ করেও তানভিরের সন্ধান মেলেনি।
পরে বুধবার সন্ধ্যায় স্থানীয় এক নারীর বরাত দিয়ে তার ভাগ্নে মোবাইল ফোনে জানায়, এক যুবককে মাঝুখান এলাকার ওই পুকুরে ডুবে থাকতে দেখেছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহায়তায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ওই পুকুরে তল্লাশি চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে সেখান থেকে তানভিরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার পর ওই পুকুরে ফেলে দিয়েছে। এরআগেও তার ছেলেকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়। পরে তাকে টঙ্গীর সাতরং মিল গেট এলাকার বাড়ি থেকে নিয়ে গোপালপুর এলাকার একটি বাসা ভাড়া করে দেওয়া হয়।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, টঙ্গীতে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে তার স্বজনদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরেই ওই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম