বাসচাপায় স্কুলছাত্র নিহত, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫

বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসচাপায় স্কুল ছাত্র সিয়াম (৬) নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন লাগিয়ে দেয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে এই ঘটনা ঘটে। এর পর থেকে বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রেখেছে। দুপুর দেড়টা নাগাদও গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট  সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত সিয়াম কোটালীপাড়া কমলকুড়ি বিদ্যা নিকেতনের প্রথম শ্রেণির ছাত্র। সে উপজেলা সদরের উলাহাটি গ্রামের জাহিদ হোসেনের  ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর সিয়াম স্কুল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয়। সে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে পৌঁছালে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয়। পরে তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

/এফএস/

আরও পড়ুন- 

বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম