মিশুক মুনীর-তারেক মাসুদের মামলার রায় ২২ ফেব্রুয়ারি

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭

মিশুক মুনীর ও তারেক মাসুদ সড়ক দুর্ঘট্নায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার রায় ২২ ফেব্রুয়ারি। রবিবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর  এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আবসারুল মনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে এই মামলার উভয়পক্ষের আইনজীবী তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আসামির জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।  আদালতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাবধ সাহা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুই জন সাক্ষীর সাফাই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায়  দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদ,  মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন। এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী