রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ৫

রাজবাড়ী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ২০:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৩০

রাজবাড়ী

রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সন্ত্রাসী হামলায় সাব-রেজিস্ট্রারসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেন।

আহতরা হলেন, সদর উপজেলার সাব-রেজিস্টার গাজী আব্দুল করিম, অফিস সহকারী গুরুদাস হালদার, স্ট্যাম্প ভেন্ডার হারুন শেখ, দলিল লেখক রেজাউল ইসলাম, ট্যাক্স কালেক্টর আব্দুল মালেক।

অফিস সহকারী গুরুদাস হালদার সংবাদক কর্মীদের জানান, বিকেলে ৫ থেকে ৬ জনের একটি দল অফিসে ঢুকে ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে সম্মত না হলে সন্ত্রাসীর তাদের মারধর করে।

সাব-রেজিস্ট্রার গাজী আবদুল করিম সংবাদ কর্মীদের জানান, তিনি কয়েক মাস আগে সদরে যোগদান করেছেন। সন্ত্রাসীরা প্রথমে অফিস সহকারীকে মারধর করে। পরে এজলাসে বসে থাকা অবস্থায় তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে অফিসের আরও কয়েকজন এগিয়ে আসলে  তাদেরও মারধর করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সাংবাদিক দীপঙ্কর হত্যায় জঙ্গির জবানবন্দি মানছে না পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের