রবিবার থেকে কিশোরগঞ্জে চার দিনের সফর রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১২:৩৮আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৪:৩৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার দিনের সফরে রবিবার (১২ মার্চ) নিজের জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই সফরে রাষ্ট্রপতি জেলার হাওরাঞ্চল মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম সফর করবেন বলেও জানা গেছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়েছে, চার দিনের এই সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী থাকবেন প্রায় ৩০ জন। রবিবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে তিনি মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর দেড়টা থেকে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান করবেন।

অনুষ্ঠান শেষে মিঠামইনে নিজ বাসভবনে রাত কাটাবেন রাষ্ট্রপতি। পরে সোমবার (১৩ মার্চ) দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় পৌঁছাবেন। সেখানে দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ, মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন, সরকারি আবদুল হামিদ কলেজের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে জেলা পরিষদের ডাকবাংলোয় রাত্রিযাপন শেষে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১২টায় অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে হেলিকপ্টারে করে যাত্রা করবেন। অষ্টগ্রামে দুপুর ১২টা ৫০ থেকে রাত ৮টা পর্যন্ত রজতজয়ন্তী, সুধী সমাবেশে যোগদান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

জেলা পরিষদের ডাকবাংলোয় রাত্রিযাপন শেষে পরদিন বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অষ্টগ্রাম উপজেলার সড়ক ও অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। পরে সকাল ১১টা ৩০ মিনিটে অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

/এফএস/

আরও পড়ুন- 

শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁস হচ্ছে স্কুল থেকেই!

নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের