ফরিদপুরে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩৮

ফরিদপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১৭:২৭আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৭:৩৩

faridpur accident pic২২

ফরিদপুর সদর উপজেলার বাহ্মণকান্দায় শনিবার ভোরে পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

নিহত যাত্রীর নাম মফিজুর রহমান। তিনি জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম বিভাগের কর্মকর্তা।

পুলিশ জানায়, এনজিও সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রায় দেড়শতাধিক কর্মকর্তা-কর্মচারী চারটি বাসে করে পিকনিকে কুয়াকাটা যান। পিকনিক শেষে শুক্রবার রাতে বাসগুলো কুষ্টিয়া ফিরছিল। শনিবার ভোরে ফরিদপুরের বাহ্মণকান্দা বাইপাস সড়কের পাশে গড়াই পরিবহন নামে ওই বাসটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, দ্রুতগতিতে চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

/জেবি/ 

আরও পড়তে পারেন : সাঁওতাল পল্লীতে হামলা: সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান