টাঙ্গাইলে কৃষক হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১৫:৪০আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:৪০

আইন-আদালত টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  রবিবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় দেন।

রায়ে পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়। এছাড়াও তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ইলিয়াস মিয়া, শাহ বাদশা, বাবুল, দুলাল মিয়া, ইউনুস মিয়া, বিজু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহদত, ছানোয়ার, ননি মিয়া, দেলোয়ার ও মনসুর আলী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২২ মে টাঙ্গাইলের মির্জাপুরের হিলোরা এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে তোফাজ্জল হোসেন (৩৫) খুন হন। ওই দিনই নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ২৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

পরে রবিবার টাঙ্গাইলের বিশেষ জজ আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৩ জনই গ্রেফতার রয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন বিশেষ পিপি অ্যাডভোকেট মুলতান উদ্দিন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন।

/বিএল/

আরও পড়ুন:
কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি

‘সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়’

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম