‘সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ১২:৩৫আপডেট : ১২ মার্চ ২০১৭, ১২:৩৫

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়, এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার (১২ মার্চ) সচিবালয়ে একটি বৈঠক শেষে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি বিবেচিত হবে, এটি আগেই নির্ধারিত। যদি মূল্যস্ফীতি ৫ শতাংশ না হয় তবে কোনও ইনক্রিমেন্ট হবে না। কাজেই প্রতিবছর বেতন বাড়বে সে ধারণা ঠিক নয়।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য স্থায়ী পে কমিশন গঠনের প্রয়োজন নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর যে ইনক্রিমেন্ট দেওয়া হবে তা নির্ধারণ করতে স্থায়ী একটি সেল গঠন করা হবে। এই সেল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কীভাবে করা যায় তা নির্ধারণ করবে।’
এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগীয় সচিবকে (সমন্বয় সংস্থা) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মুহিত বলেন, ‘এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৭ সালে অথবা তার পরবর্তী বছরগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কত শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া যায় তার দিক নির্দেশনা থাকবে।’

/এসআই/এমও/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী