১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৫:২৯আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৫:২৯

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ (ছবি: সংগৃহীত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে আগামী ১৭ মার্চ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে তার বাবার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসূল স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় ওইদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা। আলোচনা সভা শেষে তিনি শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সেলাই মেশিন বিতরণ ও  ‘খোকা  থেকে  বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি সফল করার সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন কাজ করে যাচ্ছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

/এফএস/

আরও পড়ুন- 

কী হবে হাজারীবাগের জমিতে?

বিএনপি নেতা থেকে ‘পীর’

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম