গাজীপুরে ট্রাকের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৪:৫৯আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:৫৯

ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস ছালাম জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে কোনাবাড়ী অভিমুখী একটি ট্রাক যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় লেগুনার চালকসহ ১১ যাত্রী আহত হন। আহতদের জরুরি চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই দুইজন মারা যান। চারজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, আহত দুইজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের