মাদারীপুরে ৮০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৫:৫৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৫:৫৫

মাদারীপুরে ৮০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম মাইজপাড়া গ্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে দুই মণেরও বেশি ওজনের শিব-পার্বতীর মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার পশ্চিম মাইজপাড়া গ্রামের হাবিব মোল্লার বাড়ির নির্মাণ কাজের জন্য মাটি কাটার সময় একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পায় শ্রমিকরা। প্রথমে গোপন রাখা হলেও পরে বিষয়টি পুলিশ জানতে পারে। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে ডাসার থানায় নিয়ে যায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাইজপাড়া গ্রাম থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা যায়। যার ওজন দুই মণেরও বেশি। উদ্ধার হওয়া শিব-পার্বতীর এই মূর্তিটি আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী