মানিকগঞ্জ থেকে নিখোঁজ ৫ শিক্ষার্থী ঢাকায় উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০০:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০০:৪১

মানিকগঞ্জ থেকে নিখোঁজ ৫ শিক্ষার্থী ঢাকায় উদ্ধার মানিকগঞ্জের শিবালয়ে খ্রিস্টান মিশনারি পরিচালিত একটি স্কুল হোস্টেলের পাঁচ শিক্ষার্থীকে নিখোঁজের দু’দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পাঁচ শিক্ষার্থী হলো, আকাশ রোজারিও, সৈকত রোজারিও, রাজেশ স্মরেণ, তন্ময় ও রিংকু গাইন।

পুলিশ সূত্রে জানা গেছে,  ৫ এপ্রিল সকালে উপজেলার উথলী কাতরাশিন গ্রামে খ্রিস্টান মিশন পরিচালিত সাধ্বী এঞ্জেলা ক্যাথেলিক স্কুলের ‘সাধুর যোসেফ বয়েজ’ হোস্টেলে থাকা ওই পাঁচ শিক্ষার্থী পাশের আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষ থানায় অভিযোগের পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

শিবালয় থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, নিখোঁজ ওই ৫ শিক্ষার্থী স্থানীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট ও সপ্তম শ্রেণির ছাত্র। তারা স্কুল ফাঁকি দিয়ে নিজেরাই নিরুদ্দেশ হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে হোস্টেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের