হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৪

হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখছেন রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রবিবার দুপুর সাড়ে ১২টায় নিজ এলাকা মিঠামইন উপজেলায় পৌঁছান রাষ্ট্রপতি। পরে দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারে করে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় হাজার হাজার হেক্টর ফসলসহ ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন।

বিকালে মিঠামইন উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে রাষ্ট্রপতির।

হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি সম্প্রতি আগাম বন্যায় ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে কৃষি বিভাগের দেওয়া তথ্য মতেই ৪০ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি এছাড়াও সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ার অধিকাংশ জমির বোরো ধান তলিয়ে গেছে।

হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি ইতিমধ্যে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।

মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে রাত্রিযাপন করে আগামীকাল সোমবার সুনামগঞ্জে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

/বিএল/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের