রাউধার মৃত্যু: দুই মামলাই তদন্ত করবে সিআইডি

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ২৩:০১আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০৮:৩০

রাউধা আথিফ

মালদ্বীপের নাগরিক এবং মডেল ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় তার বাবার দায়ের করা হত্যা মামলার পাশাপাশি ওই ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলার তদন্তও করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখায়ের আলম বলেন, ‘শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে সিআইডিকে মামলা দু’টির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে তারাই মামলা দু’টি তদন্ত করবে।’

রাজশাহী সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল করিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির পরিদর্শক আসমাউল হককে।’ রাউধার মৃত্যুর তদন্ত পুলিশের সদর দফতর থেকে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

নাজমুল করিম আরও বলেন, ‘রাউধার ব্যবহৃত মুঠোফোন ও ল্যাপটপসহ সব আলমত সংগ্রহ করা হয়েছে। সেগুলো সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। পরীক্ষার জন্য ওই সব মালামাল সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’

এর আগে, রাউধার মৃত্যুর ১২ দিন পর গত ১০ এপ্রিল রাউধার মৃত্যুর ঘটনায় তার সহপাঠী সিরাতকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রাউধার বাবা ডা. মোহাম্মদ আথিফ। রাজশাহীর আদালতে দায়ের করা ওই মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। সেই অনুযায়ী হত্যা মামলা রেকর্ড করে পুলিশ। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছিলেন রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এবারে রাউধার মৃত্যুর পর দায়ের করা অপমৃত্যুর মামলার তদন্তের ভারও দেওয়া হলো সিআইডিকে।

এদিকে, রাউধার মৃত্যুর ঘটনায় রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের পাঁচ সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার (১১ এপ্রিল) তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। কলেজের ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীসহ ১৭ জনের সঙ্গে কথা বলে দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাউধা আত্মহত্যা করেছে বলেই তাদের মনে হয়েছে। তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে রাউধা হত্যা মামলার আসামি সিরাত জানিয়েছেন, ওই হত্যার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

উল্লেখ, গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা ঝুলন্ত রাউধার মরদেহ নামিয়ে ফেলে। গত ৩০ মার্চ রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেয়।

মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের জন্ম ১৯৯৬ সালে ১৮ মে। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল হয়েছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদে আরও পাঁচ মডেলের সঙ্গে রাউধাও ছিলেন।

/এমএ/টিআর/

আরও পড়ুন-কেউ জানে না কেন রাউধার আত্মহত্যা!

তদন্ত কমিটিকে যা বলেছেন রাউধার সহপাঠীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের